শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
  • বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা

    বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা

    কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের  অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুলসংখ্যক ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা দ্রুত সটকে পড়ে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

    বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, উদ্ধার ফেনসিডিলের বোতল গণনার কাজ শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


    add